শিশুরা ছড়া শুনতে ভালোবাসে!
ছন্দ ও সুর শিশুদের নিউরাল কানেকশন ডেভেলাপ করে, ভাষাজ্ঞান বৃদ্ধি করে, শব্দভান্ডার বাড়ায়, আনন্দ দেয় এবং শেখায় অনেক কিছু।
তবে সব ছড়া শিক্ষনীয় হয়না!
এলোমেলো অর্থহীন ছড়ার বইও আছে অনেক।
আবার ইসলামিক ভাবধারার ছড়ার বইয়ের ভীষণ অপ্রতুলতা!
তাই, আমাদের শিশুদেরকে ছন্দে-ছড়ায় ইসলামিক আদব ও আনন্দের সাথে পরিচয় করিয়ে দিতে " ছোট্ট বাবুর ছোট্ট ছড়া" বইটি প্রস্তুত করা হয়েছে!
ছোট বাবুদের হাসি আনন্দ, ভাই বোনের মায়া, ঘুমের দুয়া, খাবারের ছড়া, নবীর দেশে যাবার আগ্রহ, বাইতুল্লাহর ছড়া, দান-সাদাকা করার উপকার ইত্যাদি নানান বিষয়ে ৩২ টি ছড়া রয়েছে বইটিতে।
দারুন ছন্দময় ছোট ছোট ছড়াগুলো শিশুদেরকে আনন্দ দেবে, শেখাবেও অনেক কিছু!