বিষয়বৈচিত্র্যে ভরপুর মোহাম্মদ আসাদুজ্জামানের ছড়া। বাংলাভাষার প্রতি ভালোবাসা,একাত্তর,মুক্তিযুদ্ধ,রাজাকার,জঙ্গি,ঈদের চাঁদ,পয়লা বৈশাখ,প্রাণের লাল-সবুজের পতাকা,একতারাসহ আরও অনেক বিষয় উঠে এসেছে ছড়ায় টইটম্বুর গ্রন্থে সংকলিত ছড়াগুলোয়। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরা হয়েছে তাঁরই উপযোগী অন্যান্য উচ্চতায়। আছে আরও অনেক বিষয়-আশয় নিয়ে ছড়া। শিশু-কিশোরদের জন্য ছড়াগুলো লেখা হলেও এগুলো ভালো লাগবে সব বয়সী পাঠকদেরই।