শাহী মসলা
শাহী মসলা – সময় বাঁচে, স্বাদ বাড়ে ; এক মসলা নানান পদে
শহুরে ব্যাস্ত জীবনে রাঁধুনির রান্নাকে সহজ ও সুস্বাদু করতে আমাদের এই শাহী মসলা। বাছাইকৃত সেরা দেশি-বিদেশি ১৬-১৭ টি মসলার মিশ্রনে ও স্বাস্থ্যকর পরিবেশে তৈরি গৃহস্থ শাহী মসলা।
বিশেষত্ব:
উৎকৃষ্ট মানের মসলার সংমিশ্রণ
ঝটপট রান্নার এক দারুণ সমাধান
একটি মসলায় সকল রকম মাংসের রেসিপি
মাত্র ৮ গ্রামের মত মসলায় ১ কেজি রান্না করা যায়, অর্থাৎ মাত্র ২৩ টাকায় মাংস রান্না
রান্নায় রাজকীয় অভিজাত স্বাদ এনে দেয়
ব্যবহার প্রণালীঃ
পক্ক ও খাসির মাংস রান্নাঃ
১ কেজি মাংসের জন্য ১ টেবিল চামচ + পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা দিতে হবে।
কাশ্মিরি রান্নাঃ
১ কেজি মাংস ও ৫০০ গ্রাম চালের জন্য ১.৫ টেবিল চামচ শাহি মসলার পাশাপাশি বাদাম, আনানাসবহারা, ঘি, দুধ, টকদই, পেয়াজ ব্রাউন, কেওড়া জল ইত্যাদি যোগ করতে হবে।
সুগন্ধির রোস্টঃ
১ কেজি মাংসের জন্য ২–২.৫ টেবিল চামচ + চিনি, দুধ, ঘি, টকদই, পেয়াজ ব্রাউন, টমেটো সস, কেওড়া জল, গোলাপ জল ইত্যাদি যোগ করতে হবে।
মেজবানঃ
১ কেজি মাংসের জন্য ১ টেবিল চামচ ও এর সাথে পরিমাণ মতো মিষ্টি জিরা + হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা-রসুন বাটা ইত্যাদি কাঁচামাল ব্যবহার করতে হবে।
মাছ অথবা চিংড়ি রান্নাঃ
১ কেজি মাছ বা চিংড়ি সমপরিমাণ ভাজনের জন্য ১ টেবিল চামচ ব্যবহার করতে পারেন।