কবিতা গুরুত্বপূর্ণ যাপন। এইটা অ-কবিরা কেমনে বুঝবে? ফাত্তাহ সিয়াম আবার বেশি কবি। কেননা উনার মাথায় গন্ডগোল আছে। আর এই ক্রেইজিনেস ছাড়া ভালো কবি কেউ নন। কারণ পাগলামির সাথে শব্দের যোগ আছে।
ফাত্তাহর কবিতা মুচমুচে ব্যানানা চিপ্স। এককাপ কফির সাথে সক্কাল সক্কাল মাইরা দিলে ভালো! আর এই ধেনু রাঙা নদী নামের বইটা গরম। কারণ এইটা ভদ্রলোকের পয়লা কবিতার বই। মানে এইখানে যা আছে তা আর কখনোই সে লিখতে পারবে না। এই বই বের হবার পর কবির শব্দ ভাণ্ডার ও তার ব্যবহারও বদলায়া যাবে। কারণ, এই বইটাতে বেসিক্যালি সে পুরাতন সিয়ামরে রিলিজ দিতেছে।
বইয়ের জন্য শুভকামনা করি, এই বই পড়ার পর য্যান বাংলার ঘরে ঘরে কবিতা ঝইরা পড়ে।
আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, কবিতাই একমাত্র গুরুত্বপূর্ণ এই দুনিয়াতে। আর সিয়াম যেহেতু বেশি কবি তার গুরুত্ব অপরিসীম।
- সৈয়দা নীলিমা দোলা,
কবি ও ফিল্মমেকার।