পলায়ন, তা হোক কোনো প্রেমিকের, পরিবারের সদস্যের কিংবা স্বদেশি কারও—হয়তো গভীরতম এক ক্ষত। সপ্তম উপন্যাসে গুরনাহ বিভিন্ন প্রজন্মের আলাদা আলাদা জাতিসত্তার পুরুষ-রমণীর মধ্যে সংযোগ স্থাপনের পর পলায়ন-এ প্রথমে আনন্দ এবং তারপরে যন্ত্রণা ও বেদনার মর্মস্পর্শী চিত্র অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে এঁকেছেন।
—দ্য নিউ ইয়র্কার
১৮৯৯ সাল থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের আন্তঃজাতিসত্তার প্রেম, ঔপনিবেশিক পীড়নসৃষ্ট আত্মপরিচয়ের দহন ও ফলাফলের একটি কাহিনি এখানে দক্ষ শিল্পীর দরদ দিয়ে চিত্রিত করেছেন গুরনাহ।
—টাইমস লিটারারি সাপ্লিমেন্ট (টিএলইসি)
একটি রোমাঞ্চকর ও মননপ্রবণ উপন্যাস, যা শুরু থেকেই কালের ও স্থানীয় ঘটনাগুলোর সঙ্গে সংবেদনশীলতার গভীর মেলবন্ধনের প্রতিশ্রুতি বহন করে। সেই প্রতিশ্রুতি পুরোপুরি পূর্ণ হয়েছে... ঔপনিবেশিক ও উপনিবেশিত জনগণের সম্পর্কের মানসিক বিস্তৃতি এই উপন্যাসে যেমন স্পষ্টভাবে ফুটে উঠেছে, তেমন আগে কখনও দেখা যায়নি।
—নাদিন গর্ডিমার