একজন সফল মানুষের অধঃপতন কীভাবে হয়? মানুষের পরিচয় কীভাবে নির্ধারিত হয়? তার আচরণে? কর্মে? সুনামে? একজন মানুষের গল্প কি মানবজাতির পতনের গল্প হতে পারে?
‘দ্য ফল’ আলবেয়ার কামুর জীবনের সর্বশেষ পূর্ণাঙ্গ উপন্যাস। দর্শনভিত্তিক এই উপন্যাসে আছে একজন অবিস্মরণীয় চরিত্র, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কামুর ক্ষুরধার পর্যবেক্ষণ শক্তির অসংখ্য উদাহরণ। অ্যামস্টারড্যামের সরাইখানায় বসিয়ে দ্য ফল আপনাকে নিয়ে যাবে একজনের ব্যক্তিগত নরকে। দানব এবং মানবের পার্থক্য যেখানে সূত্র-সূক্ষ্ম, যেখানে জীবনের কোনো সরল সংজ্ঞা নেই।