“দ্য কল অব দ্য ওয়াইল্ড" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ক্লোনডিকে স্বর্ণ আহরণের শুরুর সময়টির কথা। বাক নামের একটি কুকুরকে তার ধনী মালিক জজ। মিলারের বাড়ি থেকে চুরি করে বেচে দেওয়া হয় দূর উত্তরে। আরাম-আয়েশের জীবন থেকে একেবারে বিপরীত মেরুতে ছিটকে পড়ে বাক। শুরু হয় তার স্লেজ টানার চরম শ্রমের সময়। গােড়াতেই সে মানুষ ও কুকুরের চরম নিষ্ঠুরতায় হতবাক হয়ে পড়ে। তবে ধীরে ধীরে তার শরীর ও আচরণে পরিবর্তন আসে। পরিশ্রমী জীবন আর বরফ ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয় সে। বেশ কয়েকবার হাতবদল হয়ে জন থর্নটন নামের এক লােকের কাছে গিয়ে পড়ে বাক। এই লােকের মিষ্টি ব্যবহার বাকের মধ্যে নতুন কিছু অনুভূতির জন্ম দেয়। থর্নটনের সঙ্গে থাকার সময়ই নানা কাণ্ডে আলাস্কায় বাক বিখ্যাত হয়ে ওঠে। সােনার অনুসন্ধানে বের হওয়ার পর উপজাতীয়দের এক হামলায় মৃত্যু হয় থর্নটনের। এ ঘটনায় স্থায়ীভাবে মানুষের পৃথিবী থেকে দূরে সরে যায় বাক। নিজেকে তৈরি করে নেয় বন্য ডাকে সাড়া দেওয়ার জন্য।