দেশভাগের রক্তক্ষয়ী দাঙ্গায় এতিম হয়ে যায় জাইতুন। হিমালয়ের কোলে নিজের গ্রাম ছেড়ে আসা কাসিম তাকে পিতৃস্নেহে বুকে তুলে নেয়। লাহোরের জাঁকজমকপূর্ণ শহরের বুকে দুজনের নতুন এক জীবন শুরু হয়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে পাহাড়ের তীব্র টান কাসিমকে তাড়িয়ে বেড়ায়। ঝোঁকের মাথায় এক পাহাড়ি যুবকের সাথে সে জাইতুনের বিয়ে ঠিক করে ফেলে। সে টেরই পায় না, তার কিশোরী মেয়ের জীবনটা খুব শিগগিরই এক ভয়ংকর দুঃস্বপ্নে রূপ নিতে যাচ্ছে।