'এরিকা-র অ্যাডভেঞ্চার' বইটিতে রয়েছে চারটি আলাদা গল্প। কাশ্মীর, মিশর, তাশখন্দ আর শ্রীলংকা-র ক্যান্ডি-র পটভূমিতে লিখা হয়েছে পৃথক এই চারটি গল্প। এরিকা একজন মেডিকেল পড়ুয়া ছাত্রী এবং পরবর্তীতে ডাক্তারী পাশ করে ইন্টার্ন ডাক্তার হিসেবে কাজ করে। বিভিন্ন পেশাগত সেমিনারে যোগ দিতে প্রায়শই এরিকাকে বিভিন্ন শহরে যেতে হয়। অ্যাডভেঞ্চারপ্রিয় এবং বুদ্ধিমতী এই নব্য চিকিৎসক বিভিন্ন শহরে গিয়ে কোন না কোন রহস্যের সাথে জড়িয়ে পরে। তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি আর উপস্থিত বুদ্ধির মাধ্যমে এবিকা সমধান করে ফেলে সব গভীর রহস্য। আমাদের দেশে কিশোর বা তরুন গোয়েন্দা নিয়ে বেশ কিছু গল্প থাকলেও কিশোরী বা তরুনী পোয়েন্দা-র উপর ভিত্তি করে লিখা রহস্য গল্প খুব একটা নেই। প্রতিটি গল্পের পটভূমি বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হওয়াতে পাঠকরা রহস্য সমাধানের পাশাপাশি নতুন পহর বা দেশ এ ভ্রমনের স্বাদ ও পেয়ে যাবেন এই বইয়ে।