সাহস আছে তো তোমার? জানি আছে...
তাহলে চলো, পাড়ি জমাই এক অবিশ্বাস্য অভিযানে! বাগদাদের সাহসী নাবিক সিন্দবাদের সঙ্গে তুমি পা রাখবে দানবাকৃতি রক পাখির রহস্যময় দ্বীপে, মুখোমুখি হবে ভয়ংকর নরখাদক দৈত্যের, দানবীয় হাতি আর হারিয়ে যাবে অচেনা দ্বীপের গোলকধাঁধায়। প্রতিটি ঢেউয়ের সঙ্গে অপেক্ষা করছে নতুন বিপদ, নতুন রোমাঞ্চ।
সাতটি অসাধারণ সমুদ্রযাত্রার এই কালজয়ী গল্পে তুমি শিখবে সাহস, ধৈর্য বুদ্ধি আর দৃঢ় মনোবলই কীভাবে মানুষকে সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি থেকেও বাঁচিয়ে তুলতে পারে।
চলো, সিন্দবাদের সাথে রোমাঞ্চকর যাত্রা শুরু হোক...