অ্যাকুরিয়ামের শহরে নদী হবার শখ; এমন একটি শখ নিয়ে পৌছে গেলাম তোমার কাছে, তোমার বারান্দায় একটা সবুজ পাখি। পাখি বললো বনের কথা, বন বললো গাছ; ড্রয়িং রুমে সমুদ্র এঁকে বসে আছে নীল চোখের অ্যাকুরিয়ামের মাছ।
অ্যাকুরিয়ামের শহরে নদী হবার শখ; এমন একটি শখ নিয়ে পৌছে গেলাম গাছের কাছে গাছ বললো ফুল, আবার গেলাম ফুলের কাছে ফুল বললো সৌরভ সৌরভকেবলই সৌরভ।
তারপরই আমি লিখলাম-‘ফুলেরা ঈর্ষা করতে শিখেনি’