'গায়েবি শহর' মানে ভবিষ্যতের শহর, নানারকম সম্ভাবনার শহর; এরে 'ইউটোপিয়ান' শহরও বলা যাইতে পারে। এই বইতে যে এক ধরনের ইউটোপিয়া ক্যালভিনো নিজে কল্পনা করছেন, তার সামান্য আভাস ভূমিকায় দেওয়ার চেষ্টা করছি আমি। তবে, ইনভিজিবল সিটিজের শহরগুলার ক্ষেত্রে 'গায়েবি' কথাটা কেবল শহরের বিমূর্ত উপাদানগুলারেই ইন্ডিকেট করে, তা না।
ভবিষ্যতের শহর বা 'গায়েবি শহর' মানুশের মধ্যকার উৎপাদন সম্পর্ক, স্টেট ও সিটিজেনের মিউচুয়াল রিলেশন, আধুনিক শহুরে লাইফের রুহানি ক্রাইসিস ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট সমস্যাই কেবল মোকাবেলা করবে, তা না। শহরের একদমই ভৌত বা ফিজিক্যাল উপাদান, যার সাথে আধুনিক শহরসভ্যতার অন্যান্য ক্রাইসিসের যোগ গভীর-শহরের স্ট্রাকচার ও আরবান প্ল্যানিং-এর নানাবিধ ভবিষ্যৎ সম্ভাবনা ও কল্পনাও হাজির করবে 'গায়েবি শহর'।