মানুষের অহংকার কি কেবল এক অলীক কুয়াশা? নাকি স্রষ্টা ও মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক দুর্ভেদ্য দেয়াল? যাকে আমরা ভালোবাসা ভাবী, সেটাও কি কেবল এক মরীচিকা?,
ফালাক। যার রূপ আর বিলাসের দম্ভ তাকে অন্ধ করে রেখেছিল। কিন্তু নিয়তির এক ঝড়ে যখন তার সাজানো দুনিয়া ভেঙে পড়ে, তখন সে কার মুখোমুখি দাঁড়ায়? জীবনের সব প্রাপ্তি যখন হঠাৎ শূন্য হয়ে যায়, তখন সেই শূন্যতা মানুষকে কোথায় নিয়ে যায়?
এটি কি শুধুই এক নারীর বদলে যাওয়ার গল্প, নাকি এক বিপর্যস্ত হৃদয়ের স্রষ্টাকে খুঁজে পাওয়ার নিঃশব্দ আহ্বান? যখন মানুষের ভালোবাসা আর হৃদয়ে ঠাঁই দেয় না, তখন কি সত্যিই অন্য কোনো দরজা খুলে যায়?
নিজের ভেতরের সেই অচেনা সত্তাকে চেনার সাহস কি আপনার আছে? শেহর-এ-জাত আপনাকে এমন এক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, যার উত্তর হয়তো লুকিয়ে আছে আপনারই হৃদয়ের গভীরে।