by তারিক আলী
প্রশ্ন যখন পারিবারিক ইতিহাসের, তখন কিংবদন্তী সর্বদাই বাস্তবকে সরিয়ে করে নেয় নিজের জায়গা। দিন দশেক আগে বাবাকে জিজ্ঞেস করেছিলাম- কেন আমাদের মহান পূর্বপুরুষ ইউসুফ পাশার ওপর নারাজ হয়ে ইস্তানবুলের সুলতান তাকে নির্বাসনে পাঠিয়েছিলেন? প্রশ্নটা অবশ্য করেছিলাম আমার ছেলে ওরহানের অনুরোধে, পাশে বসে লাজুক ভঙ্গীতে নানার দিকে তাকিয়ে ছিল ও। আগে কখনও দেখা হয়নি দু'জনার।
দীর্ঘদিন বাদে লম্বা পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে কেউ এখানে এসে পৌঁছলে, নানান রকম মিশ্র গন্ধে তার ইউসুফ পাশার কথা মনে পড়তে বাধ্য। নির্বাসনের সময়, এই প্রাসাদ-ই ছিল তার আবাসস্থল; এখানকার চিরন্তন, ভঙ্গুর সৌন্দর্য কখনও আমাকে আচ্ছন্ন করতে আজও ব্যর্থ হয় না।
ছেলেবেলায় আমরা প্রায়শই ইস্তানবুল থেকে ধুলাকীর্ণ পথ পাড়ি দিতে বেরিয়ে পড়তাম, চামড়ায় ঠাণ্ডা বাতাসের ছোঁয়া পাবার অনেক আগেই দূরের সাগর দেখে আমাদের দেহ মন চনমনিয়ে উঠত; বুঝতে পারতাম- অচিরেই শেষ হচ্ছে ভ্রমণ।
| বইয়ের নাম | ইসলাম কুইনটেট ৩ - দ্য স্টোন ওম্যান |
| লেখক | তারিক আলী |
| প্রকাশনী | রোদেলা প্রকাশনী |
| আইএসবিএন | 9789849311881 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 240 |
| সংস্করণ | 1st Published, 2019 |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।