গানের পাখি সকাল বেলার গানের পাখি ফুলের বনে ডাক দিয়েছ নতুন গানের আমন্ত্রণে রাত পোহাবার আগেই তুমি ঘুম ভাঙাবে নতুন রঙে আবার সবার মন রাঙাবে। আমরা কি সেই ভোরের পাখির ডাক শুনেছি গানের জন্য নতুন কোনো সুর বুনেছি! কিংবা কোন পথ খুলেছি সামনে যেতে সত্যিকারের স্বাধীনতার সঙ্গ পেতে।