জীবন প্রত্যেকটি মানুষের কাছে উপস্থিত হয় স্বতন্ত্রভাবে । সেভাবে চিন্তা করলে আমরা সবাই কমবেশি গল্পকার,লেখক এবং কবি। আমিও এই গণ্ডির বাইরের কেউ নই! কৈশাের থেকেই চারপাশের মানুষ আর প্রকৃতি আমাকে নাড়া দিয়েছে গভীরভাবে কপটতা আর লৌকিকতা করেছে স্পর্শকাতর! বিলাসিতার আবরণে দেখেছি হৃদয়ের দৈন্যতা। তাই জনারণ্যের কোলাহল থেকে অরণ্যের নির্জনতা অনেকটাই শ্রেয় মনে হয়েছে। বিভিন্নভাবে তারই প্রতিফলন উঠে এসেছে আমার কবিতার বিষয়বস্তু হিসেবে। কাচঘর,ফেরা,অরণ্য সে ধরণের কিছু কবিতা। রােমন্থন,হাতছানি,শেকড়,পাঠককে যেমন নিয়ে যাবে নির্মল শৈশবে,তেমনি ট্রেন,সীমান্ত অথবা শ্রমিক রূঢ় বাস্তবতার মুখােমুখি দাঁড় করাবে তাকে। আমার প্রথম কাব্যগ্রন্থে আশাকরি পাঠক খুঁজে পাবেন জীবনের রংধনুর মিশেল আর তাকে অনুভূতির গভীরে আবিষ্কার করার প্রয়াস!