পৃথিবী আবার হাসবে
অপরূপ বিমোহিত রক্তিম শোভায়
ভাবী আকাশ কেমনে রং বদলায়।
বিদায়ি ঐ তপনের অন্তিম লগন
রক্ত লালিমা আভায় করে বিকিরণ।
গোধূলির মায়াজালে অস্তাচলে বেলা
গগন কাননে যেন আবিরের খেলা।
দিবসের দিবাকর বিদায় জানায়
শেষ গোধূলির আভা আঁধারে মিলায়।
সন্ধ্যা শেষে রাত্রি আসে কষ্ট জাগে মনে
তবে নব স্বপ্ন জাগে মনের কাননে।