সাধারণত কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের অলিখিত সাহিত্যই লোকসাহিত্য হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি গোষ্ঠীর লোকের মুখে মুখে রচিত বিক্ষিপ্ত রচনাগুলো কালের বিবর্তনে পরিবর্তিত হয়ে লোকসাহিত্যের রূপ লাভ করেছে। লোকসাহিত্য হলো অন্যতম শক্তিশালী দর্পন। লোকসাহিত্য অঞ্চল ভেদে তার আঞ্চলিক বৈশিষ্ট্য নিয়ে ব্যঞ্জনাবহ হয়ে ওঠে। আর এই আঞ্চলিকতার কারণে ফুটে ওঠে সে অঞ্চলে জীবনাচরণের নানা বৈশিষ্ট্য। ঘরোয়া ভাষায় রচিত এসব ছড়া ও ধাঁধার ভেতর দিয়ে উঁকি দিয়ে গেছে সেই সময়ের সমাজচিত্র। ছড়াগুলোর মধ্যে সমাজকে যেমন চেনা যায় তেমনিভাবে বুঝে নেয়া যায় সে সময়কালটা কেমন ছিল।