দক্ষিণ আফ্রিকায় বহু বছরের গণকলহের চাপে যেখানে সরকারি প্রশাসন ভেঙে পড়েছে, সেখানে অন্ধকারাচ্ছন্ন এক তরুণ সিদ্ধান্ত গ্রহণ করে দীর্ঘ পথ পায়ে হেঁটে সে তার মাকে নিয়ে যাবে বন্দুকের নল থেকে বহু দূরে পরিত্যক্ত কোনো এক গ্রামে নতুন এক জীবনের দিকে। যতই সে এড়িয়ে যেতে চায়, যুদ্ধ তাকে অনুসরণ করে। সে যেখানেই যায় মফস্বলের গেরিলাদের সহযোগী হিসেবে বন্দী হয়ে আটক থাকে। অবস্থান নেয় দৃঢ়তার সাথে যা ক্ষিপ্ত করে, হতবুদ্ধি করে এবং চূড়ান্ত পর্যায়ে আতঙ্কিত করে তোলে বন্দীকারীদেরকে। মাইকেল কে'র গল্পটি এমনই একজন মানুষের গল্প, কোনো প্রকার বোধগম্যতা ছাড়াই যে যুদ্ধের করায়ত্ত হয়ে পড়ে, কিন্তু নিজের জীবনযাপনের ব্যাপারে সে দৃঢ়প্রতিজ্ঞ তার নিজস্ব শর্তের প্রতি, তা সেটা যত যৎসামান্যই হোক না কেন।