আমার পক্ষে কেন কিছু বলছ না?
জিভে কি তবে ফোস্কা পড়েছে তোমার?
***
তুমি এত বেশি কাছে আসছ যে,
বিচ্ছেদের সিদ্ধান্ত কি নিয়েই ফেলেছ?
***
কী নির্মম পরিহাস! এখন তোমার চেহারাটা
মনে করতে গেলেও, গভীরভাবে ভাবতে হয়।
"ডিসেম্বরের শহরে" খ্যাত সবুজ আহম্মদ মুরসালিন -এর ভিন্নধর্মী একটি কাজ।
‘মানজিল-এ-খামোশি’ মূলত জউন এলিয়া শায়েরির তরজমা সমগ্র।
শায়েরি হলো উর্দু ও ফার্সি সাহিত্যের এক অত্যন্ত জনপ্রিয় ও নান্দনিক কাব্যরূপ, যা মূলত প্রেম, বিরহ, দর্শন বা জীবনের গভীর সত্যকে অল্প কথায় প্রকাশ করে।