জমাট চোখের জলের চিৎকার পেরিয়ে হাসির তক্তা বাঁধানো মঞ্চের দিকে, চাওয়া পাওয়ার মোমপালিশ ঘষে মেজে হারিয়ে ফেলছি যৌবনের হস্তলাঘব। তারপর আমি মনে করি, ভাষাকে মিউজিকের টন দিয়ে সুখ-দুঃখকে ফুটিয়ে তোলার নাম-ই কবিতা। যা এখানে আমি চেষ্টা করেছি সামান্য ফুটিয়ে তুলতে।