তিথি, এই তিথি উঠ। তাড়াতাড়ি ওঠ রে গাধা। দেখ কে এসেছে? তোকে কথা দিয়েছিলাম যুদ্ধের ট্রেনিং শেষে একদিন দেখা করতে আসব। কথা রেখেছি। ভালো করে দেখ আমি এসেছি। তিথি, এই তিথি, এত ঘুমাতে পারিস? গাধা একটা। তিথির ঘুম ভেঙে যায়। চমকে উঠল তিথি। এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙার পর হারিকেনের আলো জ্বেলে দেয়। জানালার দিকে