আমি একটা উপন্যাস লিখছিলাম কিন্তু জানতামও না যে আমি একটা উপন্যাস লিখছি। যদি জানতাম, তাহলে হয়তো লিখতে পারতাম না। আমি জানতাম যে আমি এমন অনেক গল্প মিলিয়ে একটি গল্প লিখতে চাই, যেগুলো আলাদা আলাদাও পড়া যাবে, আবার সবমিলিয়ে একটা বড় গল্প হিসেবেও পড়া যাবে। প্রতিটা গল্প মূল গল্পটায় কিছু যোগ করবে- একটা নেকলেসের পুঁতিগুলোর মতো। এরকম কোনো বই এর আগে নজরে আসেনি।
—সান্দ্রা সিসনেরোস