নানা-এমিল জোলার বহুল আলোচিত একটি উপন্যাস।
আলোচিত কেবল একজন পতিতার জীবনালখ্যের জন্য নয়, বিশাল কলেবরের উপন্যাসে পাঠকের মনোনিবেশ নিবদ্ধ করাটাও আলোচনার মূলে কাজ করে। কারণ, উপন্যাসে লেখক নানা'কে কেবল একজন পতিতার চরিত্রে অঙ্কিত করেই থেমে থাকেননি, উপস্থাপন করেছেন একশ্রেণির পুরুষকেও; যারা কামরসে নিমজ্জিত হয়ে জলাঞ্জলি দেয় আমিত্বকে, এমনকি সর্বস্বান্তও হতে দেখা যায়।
অন্যদিকে যাকে ঘিরে উপন্যাসের গড়ন, সেই নানাকে দেখা যায় প্রকৃত অর্থে একজন নারীর ভূমিকায়; যদিও পতিতাবৃত্তি করে সে জীবন নির্বাহ করে, কিন্তু তার মানসলোকে আমৃত্যু উদ্ভাসিত থাকতে দেখা যায় একটি সুন্দর গোছানো জীবনের কামনাকে। কিন্তু মানুষের জীবনের সব কামনা-বাসনা কি ইচ্ছে করলেই পূর্ণ হয়? নাকি সেই অপূর্ণতার হাহাকার পলকেই মুছে ফেলা যায়? না, এর কোনোটিই সম্ভব হয় না, যদি জীবনের শুরুটাই হয় অগোছাল আর লক্ষ্যচ্যুত। নানার জীবনপাঠ আমাদের সেই শিক্ষাই দেয়।
| বইয়ের নাম | নানা |
| লেখক | এমিল জোলা |
| প্রকাশনী | নালন্দা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।