স্বপ্নের সোনালি ফানুস
স্বপ্নের সোনালি ফানুস অনেক উড়িয়েছি
কল্পনার রঙ্গীন জগতে বিচরণ করেছি অনেক
চোখের রঙ্গীন চশমায় কেবল দেখেছি বর্ণিল পৃথিবী
ভেবেছি আরাধ্য সব অনায়াসে এসে যাবে হাতের মুঠোয়
জীবন কানায় কানায় উঠবে ভরে আনন্দ উল্লাসে
সাফল্যের সোনার হরিণ এসে যাবে দখলে আমার
হায় বাস্তব যে বড়ই কঠিন বুঝিনি কখনো আগে