আপনি রাতের ট্রেনে যাচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম। স্লিপিং বার্থ, দুজনের একটা ছোট্ট কামরা। গভীর রাত, ঘন অন্ধকার, ট্রেনের বিচিত্র শব্দ। এই সময় আপনার সহযাত্রী আপনাকে জিজ্ঞাসা করল, ‘আপনি কি কখনো ভূত দেখেছেন?’ তিনি নিজের জায়গায় স্থির, অথচ নড়ে উঠছে দূরবর্তী সুইচ, জ্বলে উঠছে আলো। তাহলে এটা ভূতের গল্প! কিন্তু আপনাদের স্মরণ করতে বলি সেই ছবিটার কথা, যা ছাপা হয়েছিল সব সংবাদপত্রে। একটা ট্রেনে আগুন দেওয়া হয়েছে, যাত্রীরা হতাহত। শুধু একটি বাচ্চার স্কুলব্যাগ ছাইভস্মের মধ্যে প্রায় অক্ষত জেগে আছে। ট্রেনে আগুন দেয় কারা? কে তাদের নির্দেশ দেন? তাঁরাই কি এই নির্দেশ দেন, যাঁরা আমাদের সমাজটা চালান, শিশুদের সুন্দর সুন্দর উপদেশ দেন? দেশ-সমাজ-রাষ্ট্র কারা চালায় তাহলে? মানুষ, নাকি ভূত!
| বইয়ের নাম | নিশি ট্রেনের ভূত |
| লেখক | আনিসুল হক |
| প্রকাশনী | প্রথমা প্রকাশন |
| আইএসবিএন | 9789849981404 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 68 |
| সংস্করণ | 1st Published, 2025 |
| বিভাগ | Political & War Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।