এই উপন্যাসের নায়কও কারতেজের মতোই হলোকস্টের হাত থেকে ভাগ্যচক্রে বেঁচে যাওয়া এক লেখক। আত্মকথনের ভঙ্গিতে লেখা এই কাব্যিক উপন্যাসে নির্যাতনের দুঃস্বপ্ন তাড়িয়ে নিয়ে বেড়ানো এক মানুষের কথা তুলে ধরা হয়েছে। সেই মানুষটি জীবনের সব সামঞ্জস্য হারিয়ে ফেলেছে। যে পৃথিবীতে হলোকস্টের মতো বীভৎস ঘটনা ঘটতে পারে, সেই পৃথিবীতে তার অনাগত শিশুকে ভূমিষ্ঠ হতে দিতে অস্বীকৃতি জানায় সে। তার কাছে জীবন আসলে ক্রমাগত নিজেরই কবর খুঁড়ে যাওয়া।
| বইয়ের নাম | অনাগত শিশুর জন্য শোকগাথা |
| লেখক | দ্বিজেন্দ্রনাথ বর্মন, ইমরে কারতেশজ |
| প্রকাশনী | সন্দেশ |
| আইএসবিএন | 9848471146 |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| সংস্করণ | 1st Published, 2005 |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।