অন্তর্গত রবীন্দ্রভাবনা' মানুষ রবীন্দ্রনাথের মন ও উপলব্ধির জগৎ,ব্যক্তিগত মত ও সামাজিক দৃষ্টিভঙ্গি বুঝে দেখার একটি প্রয়াস।কবি রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের বহুমাত্রা বহু আঙ্গিকের ভেতর তাঁর জীবনের সারাংশই অভিব্যক্ত হয়েছে। সুরে, ছন্দে, জীবনচরিতে, গদ্যে ক্রমে তার প্রকাশ ঘটেছে। ধর্মবোধ, কাব্যবোধ, সংগীতবোধ এবং সমাজ-রাষ্ট্রভাবনা ধীরে ধীরে গড়ে ওঠারই ইতিহাস।তিনি বলেছেন, 'কোনো বাঁধা মত একেবারে সম্পূর্ণভাবে কোনো এক বিশেষ সময়ে আমার মন থেকে উৎপন্ন হয়নি।জীবনের অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে নানা পরিবর্তনের মধ্যে তারা গড়ে উঠেছে।... যে মানুষ সুদীর্ঘকাল থেকে চিন্তা করতে করতে লিখেছে তার জীবনের রচনার ধারাকে ঐতিহাসিকভাবে দেখাই সংগত।'অন্তর্গত রবীন্দ্রভাবনা মানুষ রবিন্দ্রনাথের এই মানস ও মনেরই একটি পাঠ।