প্রদীপ জ্বালিয়ে দরজা বন্ধ করে কেউ তাকে লুকিয়ে রাখে না। আলো জ্বালানোর উদ্দেশ্য হল অন্ধকার দূর করা, অন্যের চোখ খুলে দেওয়া এবং চারপাশে যা সুন্দর জিনিস আছে তা দেখতে সাহায্য করা। আলোর কিরণ যেমন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনই নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ভালবাসা। কোনো নারীই তার স্বপ্নকে কখনই এমন হাতে তুলে দেয় না যা তার যত্ন-
লালিত স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়। না, কেউই না, কেবল এথেনা ছাড়া। এথেনা মারা যাবার অনেক কাল পরে তার প্রাক্তন শিক্ষিকা আমাকে নিয়ে স্কটল্যান্ড প্রদেশের প্রেসটোন প্যানস শহরে গিয়েছিল। ঐ অঞ্চলে ষোড়শ এবং সপ্তদশ শতকে একাশি জন লোককে ডাইনিতন্ত্রে বিশ্বাস করার জন্য হত্যা করা হয়েছিল।
তাদের বিরুদ্ধে এই ধরনের সাক্ষ্য-প্রমাণ ছিল যে তারা নাকি অশুভ আত্মার কণ্ঠস্বর শুনেছে কিংবা তাদের উপস্থিতি অনুভব করেছে, আগামী দুই মাসের মধ্যে সামন্ততান্ত্রিক কাঠামোর অবসান ঘটার সম্ভাবনা দেখে পূর্বে যাদের প্রাণনাশ করা হয়েছিল তাদের দণ্ডাদেশ মুকুব করা হল।