“প্রেম পূজা ভোগ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ত্রিশ বছর বয়সে এলিজাবেথ গিলবার্ট তার স্বামীর সাথে একটি বড় বাড়িতে স্থায়ীভাবে থাকা শুরু করেন। তার স্বামী তখন বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে সংসারটা এগিয়ে নিতে চান। কিন্তু এলিজাবেথ গিলবার্ট সেসবের কিছুই চান না। একটি বিচ্ছিরি বিবাহবিচ্ছেদের পরবর্তী প্রতিক্রিয়া স্বরূপ যে ক্ষতস্থান তৈরি হয়, তা সারিয়ে তুলতে গিলবার্ট বেরিয়ে পড়েন। খুঁজতে শরু করে দেন আসলে তার কিসের অভাব।
তার সেই খোঁজ শুরু হয়। ইটালিতে তিনি অসংযত খাওয়া দাওয়া করে প্রায় দ্বিগুণ ওজনের অধিকারী হয়ে ওঠেন। ভারতের মন্দিরের মেঝে ঘঁষে আধ্যাত্মিক আনন্দ উপভােগ করেন এবং শেষে বালিতে একজন দাঁতহীন কবিরাজ তাকে শান্তির একটি নতুন পথের সন্ধান দেন এবং তাকে তৈরি করে তােলেন আবার নতুন করে কাউকে ভালােবাসার জন্য।