খাঁচাকে ভালোবেসে বরণ করেছি পাখির জীবন আর গোল্ডফিঞ্চের ডানা নিয়ে পাড়ি দিচ্ছি যেন একেকটা পুলসিরাত।
ওপারে আদৌও আছে কিনা কোনো বেহেশত, নাকি উড়তে উড়তে পেছনে ফেলে এসেছি, তা-ও জানি না।
শুধু জানি আমাকে উড়তে হবে কেননা সবকিছুর পরেও আমি সাদরে গ্রহণ করেছিলাম পাখির জীবন। এথেন্সের মতো সভ্যতার প্রতীক হয়ে উঠতে শার্টের বোতামের ভেতর লুকিয়ে রেখেছিলাম সব অসভ্যতা আর চরম নগ্নতা ঢেকে রাখতে বানিয়ে নিয়েছি চামড়ার পোশাক।