ভোটের মূল্য বলো না মা,একটা ভোটের মূল্য কতো? আমার বুকের আদর ভরা রক্ত যতো নাকি তোমার মিষ্টি মুখের হাসির মতো বলো না মা,একটা ভোটের মূল্য কতো? মা হেসে কয়,পাগল ছেলে বুঝবি কি তা ভোটের আগে যা সব বলে রসিকতা। গুলিবিদ্ধ আসাদ জানে ভোটের কী দাম অমূল্যতা,স্বাধীনতার আরেক নাম।