খুম্বু হিমবাহের নিকট সলুমুমু গ্রামে এক সময় এক মহিলা তার দুই সন্তানকে নিয়ে বসবাস করতো। এই শিশুদের বাবা অক্সিজেন বিহীন অবস্থায় একা পবর্তারোহণের সময় মৃত্যুবরণ করেছিলেন। পর্বতশীর্ষে উঠতে পারলে এটা হতো তাঁর ষষ্ঠ সাফল্য।
জনসাধারণের নিকট তিনি 'ব্যাঘ্র' বলে পরিচিত ছিলেন। কিন্তু বিপদজনক একক প্রচেষ্টায় মৃত্যুবরণের অভিযোগে তাঁর পরিবারকে কোনো ধরনের সান্ত্বনা বা বীমার অর্থ প্রদান করা হয়নি। পর্বতারোহীদের সাহায্য করার জন্য এমন ধরনের সাহায্যের কোনো ব্যবস্থাই ছিল না এবং পর্বতারোহণকে একান্ত ব্যক্তিগত বিপদজনক ঝুঁকি মনে করা হতো।