সিরিজের পর্বগুলো নির্দিষ্ট কোন কারিকুলাম বা সিলেবাসকে সামনে রেখে সাজানো হয়নি।বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষাবিধি অনুযায়ী শিক্ষার্থীদের মেধার আলোকে সিরিজটিকে পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করতে পারবে ।
শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে কল্পনা ও সৃজনশীলতার বিকাশ সাধন।আমরা এই উদ্দেশ্যটাকেই অগ্রাধিকার দিব। শব্দ ও অর্থ মুখস্ত করে ফেলতে ব্যস্ত হয়ে পড়ব না। আগে বোঝার চেষ্টা করব। শেখাটা যেন হয়ে খেলাধূলা ও ঘুরে বেড়ানোর মতোই আনন্দের ।