কাজের ছেলে সুরুজ।
জন্ম সমাজের অবহেলিত হরিজন সম্প্রদায়ের ঘরে। সেই সুরুজ গ্রেট হয়ে ওঠে তার সরলতা, আন্তরিকতা আর তার বুকের ভিতরে লুকিয়ে থাকা অফুরন্ত ভালোবাসার গুণে।
সুরুজের সাথে লেখকের পরিচয় ঘটনাচক্রে। নাচ সুরুজের জন্মগত গুণ। সেই গুণে মুগ্ধ হয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন লেখক। তাতেই মুগ্ধ-কৃতজ্ঞ সুরুজ ঢাকা চলে আসে লেখকের সাথে। হয়ে যায় লেখকের পরিবারের একজন সদস্য।
আবার সবাইকে অবাক করে একদিন সে বাসা থেকে পালিয়ে যায়। থানা, পুলিশ করে খুঁজে বের করা হয় তাকে। সুরুজ বলে বেড়ায়, তাকে নাকি মারধর করা হতো, খেতে দেয়া হতো না ঠিকমতো। শুনে মর্মাহত হন লেখক। অনেক পরে জানা যায়, সে চলে গিয়েছিল লেখকের সম্মান রক্ষার্থে, বিশেষ কারণে। কী ছিল সেই কারণ!
পড়া শুরু করুন পাঠক। জানতে পারবেন এক কিশোরের অসাধারণ মানবিক কাহিনি। পৌঁছে যাবেন বিমুগ্ধ ভালোলাগার অন্য এক জগতে।
| বইয়ের নাম | সুরুজ দ্য গ্রেট |
| লেখক | সুধাংশু শেখর বিশ্বাস |
| প্রকাশনী | নালন্দা |
| ভাষা | বাংলা |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।