ছড়া কি মিষ্টি পুতুল দূরের গাড়ি! নাকি সুপুড়ি পাতার গাড়ি! মেঘ উড়ে যায়,কোথায়? আর ছড়াপুরের রেলগাড়িটা! বলল- ছড়া আমার মামাতো বোন! আর! পালিয়ে গেল যে ছড়াটা! কার আঁকানো একটা হলুদ পাখি! তাকে বলা যেত- ছড়ার সকাল তুমি ছড়ার দুপুর! হঠাৎ দেখা দিল ছড়ার রংধনু কিংবা রঙবেরঙের ছড়া! ছড়া যখন ফুল হয়ে উড়ে যায়! তখন কবি মন বলে ওঠে,ঠোঁট রেখেছি ছড়ার ঠোঁটে।