স্কুল জীবনে প্রাইমারী থেকেই লেখকের গান, ছড়া, কবিতা লেখার প্রবণতা ছিল। স্কুলে তার লেখা গান গাওয়া হত এবং কবিতাও অনেক অনুষ্ঠানে পাঠ করা হত। তিনি তার বন্ধুদেরও ফরমায়েসি কবিতা বা গান লিখে দিতেন। এভাবেই তার লেখালেখি শুরু। মুক্তিযুদ্ধ তার লেখালেখির জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। তিনি পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা পোষণ করেন। 'তোমার জন্য' বইয়ের কবিতাগুলো প্রধানত বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা।