‘তুমি ও দ্বিতীয় মৃত্যু’ বইটি একটি সফরের মতো, যে সফরের সূচনা অফুরন্ত মহারহস্যে ঢাকা এক সত্তাকে ঘিরে, যে সফরের পরিসমাপ্তি মৃত্যু নামক অনিবার্য বাস্তবতায়। ‘তুমি’ শব্দটা দ্বারা কবি কাউকে সুনির্দিষ্টভাবে না বুঝিয়ে তা পাঠকদের জন্য উন্মুক্ত রেখেছেন। ‘কেউ এই ‘তুমি’ দ্বারা স্রষ্টা, কেউ নবীজি (সাঃ), কেউ প্রেয়সী, কেউ হারিয়ে ফেলা সঙ্গী, কেউবা মৃত আত্মীয়- সর্বসাকুল্যে যে যাকে হারিয়ে খুঁজছে, সে তাকে এই ‘তুমি’-তেই খুঁজে পাবে। আর দ্বিতীয় মৃত্যু? পরিসমাপ্তিতে এর যুক্তিযুক্ত ব্যাখ্যাই কাব্যগ্রন্থটির অন্যতম বিষয়বস্তু।