'উল্টো গাছ' (উল্টা দরপ্ত) কৃষণ চন্দরের একটি জনপ্রিয় রচনা। এই গল্পের দুটো স্তর রয়েছে। উপরিতল একটি সাধাসিধে রূপকথা, শিশু-কিশোরদের জন্যে দারুণ সুখপাঠ্য। এর গভীরতলে রয়েছে বড়দের আস্বাদনযোগ্য বিষয়। এই গ্রন্থের স্তবকে-স্তবকে ছড়ানো প্রতীকী ব্যঞ্জনা যা বুদ্ধিমান পাঠককে পৌঁছে দেয় সামাজিক সত্য আর মানবস্বভাবের গভীরতর বোধে।