সাহিত্যের ছাত্রদের Aspects of the Novel সম্পর্কে নতুন করে বলার কিছুই থাকে না, কেননা বিগত প্রায় ৭৫ বছর ধরে উপন্যাসতত্ত্ব বিষয়ে সূচনা পাঠ হিসেবে এ বইটিই পঠিত হয়ে আসছে। এক দশকেরও আগে বইটি আমি অনুবাদ করতে শুরু করি। বইটি পড়তে গিয়ে অসম্ভব ভালো লেগেছিল বলেই শুধু নয়, আমার মনে হয়েছিল--বাংলা ভাষায় অনুবাদ করা হলে সেটি অনেক বেশি পাঠকের কাজে লাগবে। কিন্তু অনুবাদের কাজটি যে মোটেই সহজ ছিল না, সেটি বুঝতে অবশ্যই বিলম্ব হয় নি। ই. এম. ফরস্টার নিজে নন্দিত ঔপন্যাসিক, সৃজনশীল লেখক। সে কারণেই উপন্যাসতত্ত্ব বিষয়ে তাঁর আলোচনা চিরাচরিত প্রচলিতধর্মী নয়। তিনি উপন্যাসের আলোচনাকে সমালোচনা বা অধ্যাপকসুলভ নীরস তত্ত্বের কচকচানি করে তোলেন নি। তাঁর আলোচনায় উপন্যাসের নানা বিষয় নানা দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে এবং অবশ্যই ঈর্ষণীয় নান্দনিক দৃষ্টিভঙ্গিতে। যে-কেনো স্বাদু উপন্যাসের মতোই উপভোগ্য বইটি। পাঠককে নিয়ত ভাবতে শেখায়, ফিরে তাকাতে উদ্বুদ্ধ করে, নিজের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করতেও অনুপ্রেরণা যোগায়।
| বইয়ের নাম | উপন্যাসের বিষয়-আশয় |
| লেখক | ই. এম. ফরস্টার |
| প্রকাশনী | অনুপম প্রকাশনী |
| আইএসবিএন | 97898497814 |
| ভাষা | বাংলা |
| সংস্করণ | 1st Published, 2023 |
| বিভাগ | Translated Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।