'তায়েব সালিহ-এর সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ আধুনিক আরবি সাহিত্যের ছয়টি সেরা উপন্যাসের একটি...ঠিক যেমন জোসেফ কনরার্ড-এর হার্ট অব ডার্কনেস ইংরেজি সাহিত্যের একটি শ্রেষ্ঠ রচনা। তেমনি সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ আধুনিক আরবি সাহিত্যের একটি দুর্দান্ত ক্লাসিক।'
-এডওয়ার্ড ডব্লিও বি সাঈদ
'সালিহ আজও সেরা আরবি স্টাইলিস্ট'দের একজন, অ-আরবি ভাষাভাষীদের মধ্যে এই গুণটি অনিবার্যভাবে অনুপস্থিত এবং ডেনিস জনসন ডেবিস-এর ইংরেজি অনুবাদ অসাধারণ।'
-ওয়াইল এস. হাসান
তায়েব সালিহ-এর মাওসিম আল হিজরাহ ইলা আল শামাল-এর ডেবিসকৃত ইংরেজি অনুবাদ সিজন অব মাইগ্রেশন টু দ্য নর্থ থেকে উত্তরে অভিবাসনের মওসুম শিরোনামে উপন্যাসটি বাংলায় অনূদিত। আশা করি বাংলা ভাষাভাষী পাঠকের জন্য আরবি সাহিত্যের একটা সেরা উপন্যাস পাঠ আগ্রহোদ্দীপক ও আনন্দময় হবে।