ঠোঁটের মুদ্রায় হাসে সাঁওতালি মেঘ
সোমবার থেকে খসে পড়ছে
নৃ
ত্য
র
ত
জল
ডাঙায় মাছ, জলে অস্ত্র—ভাবছি কোন দিকে যাব!
পথের অনেক দিক থাকে,
তবু যাই না কোনো পথে—যদি হারিয়ে ফেলি
আপনজনের মতো সন্ধ্যা!
সন্তর্পণে জোকার খুলে নেয় রাতের চারুকলা
বিষাদের সুর খুলে নেয় দূরের বেদনাগায়ক
সাঁওতালি মেঘ মালহারে শরীরের ভাঁজ খুলে যায়
বেরিয়ে পড়ি পৃথিবীর প্রবেশপথ খুলে,
দরজা বলতে আজও মৃৎমেঘের পথকেই জানি