যৌবনের কাছে নতজানু
এক সময় আঙুল দিয়ে কলাগাছ
ফুটো করার চেষ্টা করতাম,
অনেকটা সফলও হতাম,
পারের নৌকো একটানে একাই প্রায় পুকুরে ফেলতাম,
কাঠবেড়ালীর মতে।
গাছে উঠতাম, দারুণ দুরুন্তপনায়
দৌড়-ঝাঁপ-লাফ দিতাম,
এমনকি সুযোগে
লুচির গালে লাগামহীন চুমু খেয়ে বসতাম।
সে সময়টা কি
এখন সরীসৃপের মতো দ্রুত দৌড়ে পালাচ্ছে?
তাকে ধরতে পারছি না যে,
ক্রমেই পেছনে পড়ছি, হাঁপিয়ে উঠছি,
বুকের হাপরের জোর পড়ে
যাচ্ছে-বেশ টের পাচ্ছি!