প্রাচীনকাল থেকেই অনুবাদ অন্য ভাষাভাষীদের জীবন-শিল্প-সংস্কৃতিকে জানার এক প্রধান মাধ্যম। আজও অপর ভাষা ও সংস্কৃতিকে আমরা বহুলাংশে অনুবাদের মধ্য দিয়েই জানি। নানা ভাবে আমরা প্রতিদিনই অনুবাদের দ্বারস্থ হলেও অনুবাদের ইতিহাস নিয়ে বাংলা ভাষায় কোনো বই নেই বললেই চলে। এই অভাব পূরণের জন্যই অনুবাদের ইতিবৃত্ত বইটি। এতে লেখক অনুবাদের ইতিহাস ও সংজ্ঞা থেকে এর প্রয়োজনীয়তা, মধ্যযুগ ও আধুনিক যুগের অনুবাদ সাহিত্য, অনুবাদের বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক তত্ত্ব, যন্ত্রানুবাদ ইত্যাদি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। মোট ১৩টি অধ্যায়ে বিন্যস্ত এই বইটি অনুবাদের আদ্যোপান্ত জানতে যে কোনো পাঠককে আগ্রহী করবে।
| বইয়ের নাম | অনুবাদের ইতিবৃত্ত |
| লেখক | মুহম্মদ আসাদুজ্জামান |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 108 |
| বিভাগ | Sahitj O Sahitjik Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।