by রাজীব সরকার
‘বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও অন্যান্য’ আঠারোটি প্রবন্ধের সংকলন। নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে দেশে-বিদেশে অসংখ্য প্রবন্ধ লিখিত হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে, শিক্ষাবিস্তারে, সমাজসংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা তুলনারহিত। চারিত্রিক দৃঢ়তা, মহানুভবতা ও পাণ্ডিত্যকে ছাপিয়ে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য বিদ্যাসাগরকে অনন্যতা দান করেছে সেটি হচ্ছে তাঁর ইহজাগতিকতা। তিনি দয়ার সাগর, বিদ্যার সাগর, করুণার সাগর-এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলোই যে সব নয়, বিদ্যাসাগরের প্রকৃত পরিচয় যে তাঁর ইহজাগতিক জীবনদর্শনের মধ্যেই নিহিত তা বলিষ্ঠ যুক্তিসহকারে উপস্থাপন করেছেন প্রত্যয়ী প্রাবন্ধিক ও গবেষক রাজীব সরকার। ইহজাগতিকতার আলোকে বিদ্যাসাগরের অন্যান্য বৈশিষ্ট্যকে যুক্তিবাদী ও নির্মোহ দৃষ্টিতে অবলোকন করেছেন তিনি। শুধু বিদ্যাসাগর নন, তাঁর আদর্শের অনুসারী কীর্তিমান বাঙালিদের সম্পর্কেও আলোকপাত রয়েছে সংকলনটিতে। রবীন্দ্রনাথ, নজরুল, বুদ্ধদেব বসু, অন্নদাশঙ্কর রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, যতীন সরকার, আনিসুজ্জামান সম্পর্কে আলোচনা এই বইয়ের গুরুত্ব বৃদ্ধি করেছে। বাংলাদেশে সৃজনশীল সাহিত্যের তুলনায় মননশীল সাহিত্য নিষ্প্রভ। ক্ষুরধার যুক্তি ও তীক্ষ্ণ বিশ্লেষণে ঋদ্ধ রাজীব সরকারের এ প্রবন্ধগ্রন্থ আমাদের প্রবন্ধ সাহিত্যে উজ্জ্বল সংযোজন।
| বইয়ের নাম | বিদ্যাসাগরের ইহজাগতিকতা ও অন্যান্য |
| লেখক | রাজীব সরকার |
| প্রকাশনী | কথাপ্রকাশ |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 119 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Sahitj O Sahitjik Bishয়K Prbndh |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।