আমাদের দেশে, পিতৃ প্রধান পরিবার ভিত্তিক সমাজে নারীর মূল্য যৎ সামান্য। যদিও বর্তমানে এমনকি অতীতেও নারীরা যুদ্ধে, আন্দোলনে অংশ নিয়েছে, নিচ্ছে। তাছাড়াও আজ নারীরা অফিস আদালতে কাজ করছে। নারীর উন্নয়ন কল্পে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। তবুও একটু সজাগ দৃষ্টিতে দেখলেই বোঝা যায় নারী এখনও ঠিক কোথায় যেন পুরুষের থেকে পিছিয়ে আছে অনেকখানি। নারীকে এখনও একজন মানুষ হিসাবে না দেখে নারীই ভাবা হন।
সমাজের এমন অনেক স্থান রয়েছে, যেখানে নারী তার যথাযোগ্য সম্মান, মূল্য পাচ্ছে না। যেখানে পুরুষ তার পরিবারের ছত্রছায়া ব্যতিত ভালো ভাবে বসবাস করতে পারে, কেউ তাকে কোনো ভাবে হেনস্থা করতে পারে না। সেখানে একজন নারী তার পরিবারের বা কোনো পুরুষের ছত্রছায়া ছাড়া বাস করতে গেলে, তাকে হেনস্থা করা হয়। সমাজের নানা বাধাবিপত্তি এসে দাঁড়ায় তার সামনে। এমনই এই সমাজের একজন নারী আফরোজা বেগম, স্বামী বেসরকারী কলেজের শিক্ষক আনোয়ার হঠাৎ এক দূর্ঘটনায় নিহত হন। তিন মেয়েকে নিয়ে বড় অসহায় আর নিরূপায় হয়ে পড়েন।