পৃথিবীতে অন্যায়, অত্যাচার, হানাহানি, মিথ্যাচার ও অনাচার বেড়ে গেছে। মানুষের মধ্যে কোনো সুখ-স্বাচ্ছন্দ্য নেই। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সারা বিশ্বে সাম্প্রদায়িক দাঙ্গা চরম আকার ধারণ করছে। আইএস জঙ্গিরা এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে পড়েছে। আল-কায়েদারাও প্রতি মুহূর্তে অনৈসলামিকদের হুমকি-ধামকি দিচ্ছে। মার্কিন প্রশাসন সাম্রাজ্যবাদী চিন্তাধারা নিয়ে পৃথিবী দখলের পাঁয়তারা করছে।br ইসরায়েল বাহিনী কর্তৃক ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত আক্রমণ চলছেই। দক্ষিণ-পূর্ব এশিয়ায় নাস্তিকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ঈশ্বর, খোদা ও গডের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলছেন। এ নিয়ে তিন ধর্মের স্রষ্টাদেরও চিন্তার শেষ নেই। সবাই তাঁদের মূল্যহীন মনে করলে ধর্ম রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই তাঁরা এ বিষয়ে জরুরি একটি মিটিং করার সিদ্ধান্ত নিলেন।
| বইয়ের নাম | ঈশ্বরের সঙ্গে লড়াই |
| লেখক | দীপংকর দীপক |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 95 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।