ধৈর্য নেই--এমন অপবাদ দেবে না কেউ তমালকে। বরং সবাই অবাক হয় তমালের ধৈর্যের পরিধি দেখে। তবে আজ ঊর্মির অপেক্ষায় থেকে তমালের সেই ধৈর্যের বাঁধে ফাটল ধরলো। তমাল ভাবলো, না, এভাবে আর বসে থাকা যায় না। কতো কাজ পড়ে আছে আমার জন্যে! আজ পার্টি অফিসে গিয়ে মুজাহিদ ভাইয়ের সঙ্গে পরামর্শ করে লাল্টুকে কোনো কাজে জড়িয়ে দিতে হবে। পার্টি সেক্রেটারির প্যাড ছাপাতে হবে। তার আগে টিএসসিতে রনো ভাই আসবেন। তার কাছে এনএসএফের এ্যাকটিভিটিস সম্পর্কে রিপোর্ট করতে হবে। কোনো কাজকেই ছোট করে দেখার উপায় নেইÑএড়িয়ে যাওয়াও সম্ভব নয়। অথচ ঊর্মির আশায় বসে থেকে থেকেই সময় কেটে যাচ্ছে। না, এভাবে সময় নষ্ট করলে কোনো কাজই শেষ করা হবে না। তার চেয়ে বরং আজ চলে যাই। কাল এসে ঊর্মির সঙ্গে কথা বলবো।
| বইয়ের নাম | যুদ্ধ ও জীবন |
| লেখক | এনায়েত রসুল |
| প্রকাশনী | কলি প্রকাশনী |
| ভাষা | বাংলা |
| পৃষ্ঠা সংখ্যা | 343 |
| সংস্করণ | ১ম প্রকাশ |
| বিভাগ | Contemporary Novels |
নাবামার্টে অর্ডার, পেমেন্ট, ডেলিভারি ও রিটার্ন সম্পর্কে।
চূড়ান্ত ডেলিভারি চার্জ চেকআউটে দেখানো হয়।