রুনা লায়লাই বোধহয় বাংলাদেশের মাটিতে জন্ম নেয়া সবচেয়ে উদার, সর্বোচ্চ আলোচিত কণ্ঠ। মায়ার সিংহাসন মূলত আমাদের পপুলার কালচারের সকল স্তরে কালজয়ী এই সুরসম্রাজ্ঞীর ঘটনাবহুল বয়ে চলার গল্প। সিলেটের শ্যাওলা-সবুজ জলবাতাসে জন্ম, করাচি-লাহোরের আসমানে তাঁর উড়ন্ত কৈশোর। তবে সদ্য স্বাধীন ঢাকার বুকে পা রেখেই, সর্বাত্মক বয়কটসহ বিচিত্র কিছু বিপদের মুখে পড়েন রুনা লায়লা। এই সব দুঃখ-সুখ, বাধার পাহাড় পার হয়ে ঠিক কোন জাদুবলে যুগে যুগে তিনি ছড়িয়ে পড়লেন কোটি জনতার অন্তরে?
এই জটিল প্রশ্নের সহজতম উত্তর লুকিয়ে আছে- নদী-ভাঙা তরুণ অভিমান আর আজন্ম শহরবাসী দিলরুবার যৌথ কাহিনীতে। ঢাকা শহরের কয়েকশ বছরের জীবনে এর চেয়ে মহান কোনো প্রেমের স্মৃতি নাই। গানের সুরে আর কখনও এতো উজ্জ্বল বিরহের ফুল ফোটে নাই।