লোকটার নাম তেলায়েত। তেলায়েত তরফদার। পুরো নাম আবদুল হালিম তেলায়েত তরফদার। তার নামের সঙ্গে তেল-এর একটা সম্পর্ক আছে। সে কারণেই হয়তো মানুষকে তেল দেয়ার অভ্যাস তৈরি হয়েছে তার। কেউ কেউ তাকে বলেন, তিনি নাকি তেলের মতোই পিছলা। তাই তাকে মানুষ তেলবাজ বলে।
আড়ালে অবশ্য তার অফিসের লোকজন তাকে তেলবাজ তেলায়েত বলেই তিরস্কার করেন। অনেকে তাকে নিয়ে হাসি-তামাশা করেন। তাতে তার কিছু যায়-আসে না। তিনি ওসব নিয়ে খুব একটা মাথাও ঘামান না।
তেলায়েত সাহেব জানেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে হলে বসের মন জুগিয়ে চলতে হয়। বসের কথার বাইরে এক চুলও যাওয়া যায় না।